Dhaka ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সাভারে চলন্ত বাসে আবারও ডাকাতি, অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট

  • Reporter Name
  • Update Time : ১০:২২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ১৬ Time View

অনলাইন ডেস্ক : সাভারের ব্যাংক টাউন এলাকায় একটি যাত্রীবাহী চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকাসংলগ্ন ব্রিজের ওপর ঢাকামুখী সাভার পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৩-০৭০৬) একটি যাত্রীবাহী বাসে এই ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার তায়েফুর রহমান জানান, বাসটি ব্যাংকটাউন বাসস্ট্যান্ডে থামলে তিনজন যুবক যাত্রী সেজে বাসে ওঠে। বাসটি ব্রিজের ওপর পৌঁছামাত্রই তারা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন,স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে দ্রুত বাস থেকে নেমে যায়।

তিনি সন্দেহ প্রকাশ করেন ,বাসের চালক ও সহকারী এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকতে পারেন। স্থানীয়দের মতে, চলন্ত বাসে এই ধরনের ডাকাতির ঘটনা সাভারে নতুন নয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করা হলে যাত্রীদের ঝুঁকি আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন,বাসে ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সাভারে চলন্ত বাসে আবারও ডাকাতি, অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট

Update Time : ১০:২২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫