Dhaka ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নাটোর গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে জখম

  • Reporter Name
  • Update Time : ০৩:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • ১৬ Time View

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক নারীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার কুমারখালী এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবক জাকারিয়া হোসেন পার্শ্ববর্তী বিয়াঘাট এলাকার আমির হোসেনের ছেলে। তিনি কুমারখালী এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করে কৃষিকাজ করেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে এক নারী কুমারখালী মাঠের একটি পুকুরে হাঁসের জন্য শামুক কুড়াতে যান। এ সময় একা পেয়ে জাকারিয়া তাকে কুপ্রস্তাব দেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জাকারিয়া ওই নারীকে জোরপূর্বক জাপটে ধরে পাশের ভুট্টাখেতে নিয়ে ধষর্ণের চেষ্টা করেন। এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে জাকারিয়া তার হাতে থাকা কাঁচি দিয়ে ওই নারীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে ভুক্তভোগী রক্তাক্ত শরীর নিয়ে মাঠের পাশের একটি বাড়ির উঠানে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সেখানে দুই সন্তানের জননী ওই নারী চিকিৎসাধীন রয়েছেন। তার গলা, কানের নিচে, দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক জাকারিয়া পলাতক রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনো থানায় আসেনি। তারপরও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নাটোর গুরুদাসপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে কুপিয়ে জখম

Update Time : ০৩:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫