Dhaka ০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : ১১:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ২২ Time View

মোহা: আসলাম আলী, বাঘা : রাজশাহী বাঘায় শফিকুল ইসলাম (৩৫) নামের এক কৃষককে ভুট্টা খেতে ঘাস কাটায় কুপিয়ে হত্যার অভিযোগ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল৫২) বিকেল সাড়ে ৪টায় উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চরকালিদাসখালী এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। নিহত শফিকুল উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চরকালিদাস খালী গ্রামের ফজল শেখের ছেলে।
নিহতের মামা আলী হোসেন ও তার বাবা ফজল শেখ জানান, গত বৃহস্পতিবার বিকেলে গরুর জন্য ঘাস কাটার উদ্দেশে উপজেলার চকরাজাপুর ইউনিয়নে চরকালীদাসখালী মাঠে (সড়ক ঘাটের নিচে) যায় শফিকুল ইসলাম। সেখানে বাঘা পৌরসভার ৯ নং ওয়ার্ড মর্শিদপুর গ্রামের জিন্নাতের ছেলে বিয়াস মাঠে গিয়ে দেখে তার ভুট্রার ক্ষেতে শফিকুল ইসলাম ঘাস কাটছে। এসময় ক্ষুব্ধ হয়ে তার হাতে থাকা হাঁসুয়া দিয়ে কুপিয়ে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এসময় মাঠ পাহারাদার হাবলু মারাত্মক জখম অবস্থায় পড়ে থাকতে দেখে নিহত শফিকুলের বাড়ীতে খবর দেয়। খবর পেয়ে নিহত শফিকুলের আত্নীয়-স্বজন সেখানে গিয়ে তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রেশমা আক্তার তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে ডাঃ রেশমা আক্তার বলেন, অধিক রক্ত স্খলন হয়ে মেডিকেলে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। পরিবার ও এলাকাবাসী জানান, সে একজন সহজ- সরল ও পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ ছিলেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান আসাদ বলেন, লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়েছে। লাশের প্রাথমিক সুরাত হাল রিপোর্ট তৈরি করে আগামীকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা

Update Time : ১১:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫