Dhaka ০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

থানায় লাল গালিচা সংবর্ধনা দেওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৬:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ৭ Time View

অনলাইন ডেস্ক : একদিনের সফরে সিলেটে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনে আসেন তিনি। এ সময় পুলিশের পক্ষ থেকে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সিলেট মেট্রোপলিটন কমিশনারের কাছে ক্ষুব্ধ স্বরে জানতে চান, ‘‘থানায় এই ব্যবস্থা কেন? না করছি যেটা সেটা কেন রাখছ। এখন উঠাও। কাম না করে খালি আকাম করো।’’

এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা লাল গালিচা উঠানোর ব্যবস্থা করেন। থানা পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘‘আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তবে, এখনো পুলিশকে পুনর্গঠন করা যায়নি। ৫ আগস্টের সময় অনেক গাড়ি, থানা পুড়েছে। এখনো তাদের একটি গাড়িও কিনে দেওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে এই ব্যবস্থার আরো উন্নয়ন হবে।’’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘‘থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারে চেষ্টা চলছে। লুট হওয়া অস্ত্র বাহিরে থাকলে নিরাপত্তার হুমকি থাকবে।’’

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

থানায় লাল গালিচা সংবর্ধনা দেওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষোভ

Update Time : ০৬:১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫