Dhaka ১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বাগমারায় ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জণের আহ্বান

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১৫ Time View

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার যোগিপাড়া ইউনিয়নের সর্বস্তরের মুসল্লীবর্গের ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটিতে নির্বিচারে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও বর্বরতার প্রতিবাদ জানিয়ে তাদের তৈরি সকল পণ্য ও সেবা সামগ্রী বর্জণের ডাক দিয়েছেন ইউনিয়নের সর্বস্তরের মুসল্লিরা।

বুধবার ৯ এপ্রিল বিকাল ৪টায় এই বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ফিলিস্তিনে ইজরাইলি বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে শান্তিপুর মাদ্রাসার শিক্ষক মোঃ আরিফুল ইসলাম বলেন ফিলিস্তিনিদের সাহায্য করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। কিন্তু আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না। এটা বড় আফসোসের কথা।

কাতিলা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ শাহাবুল ইসলাম বলেন বাংলাদেশের বাজারে ইসরাইলি পণ্যের যে আধিপত্য তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

প্রতিবাদ সভায় স্থানীয় আলেম মোঃ জুলকার নাইম বাবু বলেন আমাদের দেশে ইসরাইলি পন্যের আর কোন ঠাই চলবেনা। আমরা তাদের সকল পন্য আজ থেকে বর্জন করলাম।

হাফেজ আবুল কালাম আজাদ তার বক্তৃতায় বলেন যেখানেই মুসলমা অত্যাচারিত হবে সেখানেই আমাদের প্রতিবাদ করতে হবে। আজ ফিলিস্তিনের উপর যে অত্যাচার করা হচ্ছে তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় উক্ত প্রতিবাদ সভায় ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান, স্থানীয় বিএনপি নেতা শামছুর রহমান, মোঃ তুহিন হোসেন,জুয়েল রানা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বাগমারায় ইজরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশে পণ্য বর্জণের আহ্বান

Update Time : ০৯:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫