Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

বাঘায় ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির পণ্য চুরীর অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৭:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ৭ Time View

মোহা: আসলাম আলী,বাঘা : রাজশাহীর বাঘায় ৪ শত ৫৯ জন উপকারভোগীর টিসিবির পণ্য চুরি যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদে চুরীর এ ঘটনা ঘটে।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ১ হাজার ৩ শত ১১ জন উপকারভোগী ব্যাক্তির নামে টিসিবির কার্ড রয়েছে। এর মধ্য ঈদের আগে-৮ শত ৬২ জন কার্ডধারী ব্যক্তির মাঝে পণ্য বিক্রি করা হয়। বাঁকী ৪ শত ৫৯ জন ব্যক্তির পণ্য ঈদের পরে বিক্রি করা হবে বলে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রেখে দেয়া হয়। আজকে ওই পণ্য বিক্রির জন্য গোডাউনে গিয়ে তালা খুলে দেখা গেছে, সেখান থেকে ৪৫৯ কেজি চিনি,৪২৫ কেজি ডাউল,১৫৯ কেজি সোয়াবিন সেখানে থেকে চুরী হয়ে গেছে। এবিষয়ে ডিলার আবু তালেব জানান, ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা পণ্য বিক্রির জন্য আজ সকাল ১১ টার দিকে গোডাউনের তালা খুলে দেখি সেখানে রাখা পণ্য চুরী হয়ে গেছে। এবিষয়ে ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান জানান, সেখানে দায়িত্বরত নৈশ প্রহরীর অবহেলার কারণেই এই চুরী সংগঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার জানান, টিসিবির এই পণ্য ডিলারের হেফাজতে রাখার নিয়ম। কিন্ত সে ইউনিয়ন পরিষদ গোডাউনে রেখে। আর সেখান থেকে ওই পণ্য চুরী হয়েছে। এর জবাব তাকেই দিতে হবে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

বাঘায় ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির পণ্য চুরীর অভিযোগ

Update Time : ০৭:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫