Dhaka ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নাটোরের তিন উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি : আম-লিচুর ব্যাপক ক্ষতি

  • Reporter Name
  • Update Time : ১০:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১৭ Time View

নাটোর প্রতিনিধি : নাটোরের তিন উপজেলায় ব্যাপক শিলাসহ বৃষ্টি হয়েছে। এ সময় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মৌসুমি ফল আম’ লিচুসহ রবিশস্যের। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু কাঁচা ঘর-বাড়ি।

রোববার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার পরে হঠাৎ করে সদর, বাগাতিপাড়া ও লালপুর উপজেলার বিভিন্নস্থানে বিপুল শিলাসহ বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও বৃষ্টির চেয়ে শিলার মাত্রা বেশি দেখা যায়। এতে মৌসুমি ফল আম ও লিচুর কুড়ি ঝরে গেছে। এ ছাড়া উঠতি চৈতালি ফসল গম, ভুট্টা ও কলার ব্যাপক ক্ষতি হয়েছে।

সদর উপজেলার হরিশপুর এলাকার কৃষক জালাল উদ্দিন বলেন, বিকেলে হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হয়। আমার লিচু ও আম বাগানের ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন ছোট ছোট কুঁড়ি বের হচ্ছিল সেগুলো ঝরে গিয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। শিলাবৃষ্টির কারণে ফসলের সাথে সাথে বিভিন্ন এলাকার কাঁচা ঘরবাড়ির টিনের চালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামীকাল স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ফসলের ক্ষতির তালিকা করবেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নাটোরের তিন উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি : আম-লিচুর ব্যাপক ক্ষতি

Update Time : ১০:৫৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫