Dhaka ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীর কাঁকনহাটে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : ১০:২৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১৪ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্রের অভিযানে ৩ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। (৬ এপ্রিল) গোদাগাড়ী থানার চব্বিশনগর গ্রাম হতে বিকাল সাড়ে ৩ টার দিকে একজন মাদক ব্যাবসায়ীকে ৩ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্র।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ আব্দুল আলীম (৩৫)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ধর্মহাটা গ্রামের মৃত আইয়ব আলীর ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানান জেলা পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহী গোদাগাড়ী থানার কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আশরাফুল আলম ও ফোর্সসহ (৬ এপ্রিল) কাঁকনহাট তিলাহারী মহাদেবপুর মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, গোদাগাড়ী চব্বিশনগর ঈদ-গাহ মাঠের সামনে পাঁকা রাস্তার সম্মুখে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আশরাফুল আলম ও ফোর্স-সহ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে অভিযুক্ত মোঃ আব্দুল আলীমের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাষ্টিকের ব্যাগের মধ্য হতে ৩ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গাঁজা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত গোদাগাড়ীর মাদক কারবারি মোঃ আসলাম শেখ (২৮) নামের এক ব্যক্তি পালিয়ে যায়। গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আব্দুল আলীম ও পলাতক অভিযুক্ত মোঃ আসলাম শেখের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মামলা রয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গাঁজা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীর কাঁকনহাটে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

Update Time : ১০:২৪:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫