Dhaka ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

জামায়াত কারো চোখ রাঙানি পরোয়া করে না : রফিকুল ইসলাম খান

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ২০ Time View

নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গত ১৬ বছর জামায়াতের কর্মীদের ওপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। কিন্তু আমরা কেউ ঘাবড়ে যাইনি। জামায়াতে ইসলামী কারো চোখ রাঙানির পরোয়া করে না। জামায়াতে চাঁদাবাজ, সন্ত্রাসের কোনো সুযোগ নেই।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলাম নওগাঁ জেলা শাখা আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলন।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে তারা জামায়াতকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। জামায়াত এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। সচিবালয় থেকে শুরু করে সব জায়গায় এখন জামায়াতকে নিয়ে আলোচনা হচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন মহিলারা। অমুসলিমরা সমান নাগরিক সুবিধা ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। ৩০০টি আসনে জামায়াতে ইসলামি প্রার্থী ঘোষণা করলেও আগামী নির্বাচনে ইসলামপন্থিদের ঐক্যের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত।

সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির খ ম আব্দুর রাকিবের সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক আমির প্রফসর আবুল হাসেম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল পরিচালক আব্দুস সবুর, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি, আ স ম সায়েম, জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল আলম, জেলা জামায়াতের শুরা সদস্য খবিরুল ইসলামসহ বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

জামায়াত কারো চোখ রাঙানি পরোয়া করে না : রফিকুল ইসলাম খান

Update Time : ০৫:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫