Dhaka ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বেনাপোল যশোর সড়ক দূর্ঘটনায় কন্যাসহ বাবা নিহত, বাসে আগুন

  • Reporter Name
  • Update Time : ০৪:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ২৫ Time View

মনির হোসেন, বেনাপোল : বেনাপোল- যশোর মহাসড়কে পুলেরহাট নামক স্থানে  এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের স্ত্রী, ছোট মেয়ে তায়েবা ও এক পথচারী। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হলেন খুলনার  ‍মুজগুন্নীর রুবেল হোসেন (৩২), তার মেয়ে ঐশি (১০)। ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন রুবেলের স্ত্রী জেসমিন (২৮) ছোট মেয়ে তায়েবা (৪) এবং যশোর কৃষ্ণবাটির ওসমান (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার ৩মার্চ বিকেলে রুবেল তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে খুলনার মুজগুন্নীতে ফিরছিলেন। পথিমধ্যে যশোরের পুলেরহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি লোকাল বাস (ঢাকা মেট্রো ১৪-০২৫২) তাদের ধাক্কা দেয়। এতে রুবেল ও তার মেয়ে ঐশি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন স্ত্রী জেসমিন ও ছোট মেয়ে তায়েবা। দুর্ঘটনার পর বাসটি পালানোর চেষ্টা করলে পথচারী ওসমানকে ধাক্কা দিয়ে আহত করে। এতে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পুলিশ ও প্রশাসন তদন্ত শুরু করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদেরও একই হাসপাতালে চিকিৎসা চলছে।

এ বিষয়ে যশোর কোতয়ালী থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বেনাপোল যশোর সড়ক দূর্ঘটনায় কন্যাসহ বাবা নিহত, বাসে আগুন

Update Time : ০৪:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫