Dhaka ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নিয়ামতপুরে গার্মেন্টস কর্মীর টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ২১ Time View

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে গার্মেন্টস কর্মী দম্পতিকে মারধর করে ২ লক্ষ ৮০ হাজার টাকা ও ১ লক্ষ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় তাদের দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। বুধবার (২ এপ্রিল) রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের কানইল গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে নিয়ামতপুর থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিথী খাতুন নামের ওই ভুক্তভোগী। অভিযুক্তরা হলেন কানইল এলাকার আমেদ আলীর ছেলে সোহেল(৩০), জুল্লু সরদারের ছেলে জাহাঙ্গীর (২৮), মৃত আব্দুর রহমানের ছেলে সাগর আলী, সামেদ আলীর ছেলে আরিফুল ইসলাম, মনতাজ আলীর ছেলে মজিবর রহমান (৪০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার(২ এপ্রিল) রাজশাহী জেলার বাগমারা হতে রাত ৮ টার দিকে ভ্যানযোগে নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের কানইল শশুর বাড়ি এলাকার কানইল গোরস্থান এলাকায় পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা পথরোধ করে লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে বিথীর স্বামী নছিব। তাঁর (বিথী) চিৎকারে লোকজন ছুটে আসার আগেই অভিযুক্তরা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়।

পরে স্হানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসা নিচ্ছেন।
বিথী খাতুন বলেন, আমাদের পথরোধ করে এমনভাবে লোহার রড দিয়ে মারধর করেছে যাতে মনে হয় আমরা অপরাধী। ঋণ পরিশোধের টাকা ছিনিয়ে নেওয়ায় আমাদের চরম আতঙ্কে দিন কাটছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
তবে ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তরা। তাঁরা বলেন, এ ধরনের কোন ঘটনার সাথে তারা জড়িত নই।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নিয়ামতপুরে গার্মেন্টস কর্মীর টাকা ছিনতাইয়ের অভিযোগ

Update Time : ০৫:৩৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫