Dhaka ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বিয়ের ১৪ দিন পর বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ১৬ Time View

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎপৃষ্টে হাবিবুর রহমান হাবিব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে উপজেলার বিপ্রবেলঘড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব একই গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিজ বাড়িতে সদ্য নির্মিত ঢালাই করা মেঝেতে বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন হাবিব। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন মেইন সুইচ বন্ধ করে দেন। পরে হাবিবকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারা আরও জানান, ১৪ দিন আগে হাবিব বিয়ে করেছিলেন। শ্বশুরবাড়ির লোকজন আসবে তাই তিনি সকাল থেকে বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন।

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিদ্যুৎপৃষ্টে হাবিবুর রহমান হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বিয়ের ১৪ দিন পর বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

Update Time : ০৫:৫৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫