Dhaka ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে ঈদ জামাতে সম্প্রীতির জন্য দোয়া

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ১৭ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের জামাতে দেশের মানুষে মানুষে সম্প্রীতির জন্য দোয়া করা হয়েছে। এ ছাড়া জাতিকে ঐক্যবদ্ধ রেখে আগামীর সুন্দর বাংলাদেশ কামনা করা হয়েছে।

সোমবার সকাল ৮টায় রাজশাহীর হজরত শাহ মখদুম রূপোশ (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে নামাজ আদায় করেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিরা।

সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতিতে সকালেই লোকে লোকারণ্য হয়ে ওঠে কেন্দ্রীয় ঈদগাহ। কানায় কানায় পরিপূর্ণ হয় প্রতিটি কাতার। নামাজে ইমামতি করেন নগরের রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা মো. কাওসার হোসাইন। তাঁকে সহযোগিতা করেন তেরোখাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় রাজশাহীতে ঈদের দ্বিতীয় বৃহত্তর জামাত অনুষ্ঠিত হয়েছে মহানগর (টিকাপাড়া) ঈদগাহ ময়দানে। এরপর সকাল সোয়া ৮টায় তৃতীয় বৃহত্তর জামাত হয় সাহেববাজার বড় মসজিদসংলগ্ন বড় রাস্তায়। নামাজের পর দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে রাজশাহীর বিভিন্ন ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। জেলা ও মহানগরের প্রায় চার শতাধিক ঈদগাহে নামাজে অংশ নেন মুসল্লিরা।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে ঈদ জামাতে সম্প্রীতির জন্য দোয়া

Update Time : ০৫:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫