Dhaka ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

  • Reporter Name
  • Update Time : ০৮:৩২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ১৯ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ বুধবার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

বুধবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন ও আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল পৌনে ১০ টায় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন চলতি দায়িত্বের উপাচার্য অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান। রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরপরই বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়াও ছাত্র-ছাত্রী, রুয়েটস্থ বিভিন্ন সংগঠন, ক্লাব ও সোসাইটি পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এর পরপরই বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শহীদ ছাত্রদের কবর জিয়ারত করা হয়।

এসময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন কমিটির সভাপতি এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

Update Time : ০৮:৩২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫