Dhaka ০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

৫৫তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন, প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

  • Reporter Name
  • Update Time : ১০:১৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ১৮ Time View
অনলাইন ডেস্ক : ৫৫ তম মহান স্বাধীনতা দিবস উদযাপনের অপেক্ষায় পুরো দেশ। আগামীকাল বুধবার (২৬ মার্চ) দিবসটিকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধে দেখা যাবে লাখো মানুষের ঢল। শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে বেদী। বরাবরের মত এবারও পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এরইমধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করতে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্যবর্ধনের কাজ। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান। মিজানুর রহমান বলেন, সিসি ক্যামেরা স্থাপনসহ সব কার্যক্রম সম্পন্ন করেছি। পুরোপুরি প্রস্তুত রয়েছে জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়াও সম্পন্ন হয়েছে। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি গোয়েন্দা নজরদারীও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এছাড়া ঢাকার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মূল যে বেদী দুটি সেক্টর, পুরোটা আমরা নিরাপত্তা দেব। যারা দায়িত্বে থাকবেন তারা প্রশিক্ষণপ্রাপ্ত। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টামণ্ডলী ও বিদেশি কূটনীতিকসহ ভিভিআইপিরা শ্রদ্ধা নিবেদন শেষে, স্মৃতিসৌধ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।-ইত্তেফাক
Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

৫৫তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন, প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

Update Time : ১০:১৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫