Dhaka ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নগরীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ১২ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় স্থানীয় জনতার সহায়তায় এক মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় মোটরসাইকেল উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো: জনি (৩২) রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার জিন্নানগর এলাকার মো: তসলিমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ রাতে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়ার একটি দোকানের সামনে এক ব্যক্তি তার মোটরসাইকেল রেখে দোকানের ভিতরে যান। কিছু সময় পর ঐ ব্যক্তি দোকানের সিসি ক্যামেরায় দেখতে পান যে, তার মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে। তখন তিনি “চোর, চোর” বলে চিৎকার শুরু করেন এবং চোরদের পিছু নেন। তার চিৎকারে স্থানীয় জনতা জনিকে মোটরসাইকেলসহ আটক করে। এসময় জনির সহযোগী কৌশলে পালিয়ে যায়। সংবাদ পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল উদ্ধারসহ জনিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি এবং তার সহযোগীদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নগরীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর গ্রেপ্তার

Update Time : ০৫:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫