Dhaka ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

মানব পাচার প্রতিরোধ করা না গেলে তা আমাদের অর্থনীতির ওপর প্রভাব ফেলবে -জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব

  • Reporter Name
  • Update Time : ০৭:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ১৭ Time View

স্টাফ রিপোর্টার : জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান বলেছেন, অবৈধ বিদেশ গমন দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে। মানব পাচার পরিস্থিতি খারাপ হলে যুক্তরাষ্ট্র সেখানে অর্থনৈতিক অবরোধ দেয়। তাই এটা প্রতিরোধ করা না গেলে তা আমাদের অর্থনীতির ওপর প্রভাব ফেলবে।

আজ (২৪ মার্চ) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে মানব পাচারের শিকার ব্যক্তির সুরক্ষা ও সহায়তায় বাংলাদেশ জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো বিষয়ক এক বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

মাহাবুবুর রহমান বলেন, আমাদের দেশে কর্মসংস্থান তৈরি হয়নি। আমাদের ৪০ ভাগের উপর ১৮ থেকে ৪০ বছর বয়সীরা রয়েছে। আমরা তাদের কাজে লাগাতে পারিনি। তারা যখন দেখে তার পাশের বাড়িতে বিদেশ থেকে টাকা আসছে, তারা খুব সুন্দর জীবন-যাপন করছে, তখন সুন্দর জীবনের প্রত্যাশায় সে বিদেশ পাড়ি জমায়। সে আমাকেও জানায় না, আপনাকেও জানায় না, সেখানে গিয়ে সে বিপদে পড়ে।

তিনি বলেন, এরকম মানব পাচার প্রতিরোধে সরকার জাতীয় রেফারেল ব্যবস্থা কাঠামো হাতে নিয়েছে। এ ব্যবস্থায় দেশে বা দেশের বাইরে কেউ পাচারের শিকার হলে তিনি বা অন্য কোনো ব্যক্তি অনলাইনে তথ্য প্রদান করে নথিভুক্ত হবেন। এরপর তিনি জাতীয় রেফারেন্স ব্যবস্থার অধীন তার চাহিদা ভিত্তিক বিভিন্ন সুবিধা পাবেন। এসব সুবিধার মধ্যে রয়েছে আর্থিক, আইনগত, নিরাপত্তা, আশ্রয়, দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সেবা। প্রাথমিকভাবে পাঁচটি জেলায় প্রকল্পটির পাইলটিং হবে তারপর সারাদেশে বাস্তবায়িত হবে।

বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্প সংশ্লিষ্টরা দেশের মানব পাচার পরিস্থিতি ও জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো বিষয়ে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন।-খবর বিজ্ঞপ্তি

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

মানব পাচার প্রতিরোধ করা না গেলে তা আমাদের অর্থনীতির ওপর প্রভাব ফেলবে -জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব

Update Time : ০৭:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫