Dhaka ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সাকিব আনজুম হত্যা মামলায় “ডাবলহ্যান্ড শুটার” রুবেলের তিন দিনের রিমান্ড

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ২৭ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালানো সন্ত্রাসী ‘শুটার’ জহিরুল হক রুবেলকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় আজ সোমবার আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আদালত পরিদর্শক আবদুর রফিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাকিব আনজুম হত্যা মামলাটি তদন্ত করছেন নগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ইব্রাহিম খলিল। তিনি আসামি রুবেলের তিন দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

আজ সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ আসামির উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে বিচারক মো. মামুনুর রশিদ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, যুবলীগ কর্মী রুবেল গত বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার হন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর তাকে দুই হাতে পিস্তল নিয়ে গুলি ছুড়তে দেখা যায়। সেদিন গুলিবিদ্ধ হয়ে মারা যান সাকিব আনজুম। এই ঘটনায় তাঁর বাবা হত্যা মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি রুবেল।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সাকিব আনজুম হত্যা মামলায় “ডাবলহ্যান্ড শুটার” রুবেলের তিন দিনের রিমান্ড

Update Time : ০৩:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫