Dhaka ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে জোয়ারই ভরসা

  • Reporter Name
  • Update Time : ০৩:০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ২৮ Time View

অনলাইন ডেস্ক : সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলা এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। প্রধান সংকট হয়ে দাঁড়িয়েছে পানির অভাব। নিকটবর্তী ভোলা নদীতে ভাটা থাকায় পাম্প বন্ধ রাখতে হয়েছে, ফলে আগুনে পানি ছিটানো সম্ভব হচ্ছে না।

ফায়ার সার্ভিস ও বন বিভাগ জানিয়েছে, নদীতে জোয়ার এলে তবেই পানি পাম্প করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা যাবে।

সোমবার (২৪ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত পানির অভাবে ফায়ার সার্ভিসকে অপেক্ষা করতে হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ভোলা নদীতে জোয়ার আসতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে পারে। নদীতে পর্যাপ্ত পানি না থাকায় বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা আগুনের বিস্তার রোধে ফায়ার লাইন কাটার কাজ চালিয়ে যাচ্ছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, নদীতে পানি না থাকায় আমরা বাধ্য হয়ে অপেক্ষা করছি। আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে সেজন্য বনকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জোয়ার এলে পাম্প চালিয়ে পানি দেওয়া হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু বক্কর জামান জানান, আগুন নেভানোর জন্য প্রচুর পানি দরকার, কিন্তু নদীতে ভাটা থাকায় এখন তা সম্ভব হচ্ছে না। জোয়ার এলেই পাম্প চালু করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে।

পানি না থাকায় বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা আশপাশের এলাকায় ফায়ার লাইন কেটে আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা করছেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে জোয়ারই ভরসা

Update Time : ০৩:০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫