Dhaka ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১৬ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর দুর্গাপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে মো. শাহিনুর (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার সকালে রাজশাহী নগরের হড়গ্রাম বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহিনুর জেলার দুর্গাপুর উপজেলার আনুলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। র‍্যাব-৫–এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

র‍্যাব জানায়, পাঁচ বছর আগে শাহিনুরের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রী আফরিন আক্তার বৃষ্টিকে নির্যাতন করতেন তিনি। বৃষ্টির পরিবার এ কারণে আড়াই লাখ টাকা দিলেও নির্যাতন থামেনি। বিদেশ যাওয়ার জন্য আরও ৩ লাখ টাকার জন্য চাপ দিতে থাকেন শাহিনুর। পরে বৃষ্টির পরিবার ২ লাখ ১০ হাজার টাকা দিলেও নির্যাতনের মাত্রা কমেনি।

১৪ মার্চ দুপুরে শাহিনুর ও তাঁর পরিবারের সদস্যরা ঘরের দরজা-জানালা বন্ধ করে বৃষ্টিকে মারধর করেন। নির্যাতনের শিকার হয়ে বৃষ্টি তাঁর পরিবারের কাছে খবর দেন। কিন্তু পরিবারের সদস্যরা আসার আগেই বৃষ্টি মারা যান। তখন মরদেহ ফেলে পালিয়ে যান শাহিনুর, তাঁর বাবা আবদুল জলিল ও মা শ্যামলী বেগম। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করেন বৃষ্টির বাবা।

এ মামলায় ১৬ মার্চ শাহিনুরের মা ও বাবাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু শাহিনুর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা আজ অভিযান চালিয়ে শাহিনুরকে গ্রেপ্তার করেন।

র‍্যাব জানিয়েছে, শাহিনুরকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার

Update Time : ০৭:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫