Dhaka ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

প্রবাসীর মরদেহ দেশে মৃত্যুর ১৪দিন পর নিজ গ্রামে দাফন

  • Reporter Name
  • Update Time : ০৭:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ২৫ Time View

মনির হোসেন,যশোর প্রতিনিধি : গ্রিস প্রবাসী তরিকুল ইসলাম মুকুলের (৪৫) কফিনবন্দি লাশ ১৪ দিন পর দেশে পৌঁছেছে। তিনি যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামের মৃত দ্বীন আলী গাজীর ছেলে। চলতি মাসের মার্চের ৮ তারিখে গ্রিসের এথেন্সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

শনিবার (২২ মার্চ) সকাল ৮ টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শুক্রবার (২১ মার্চ ) রাত ১০ টার দিকে গ্রিস থেকে তার লাশের কফিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষে রাত ১১ টার দিকে লাশটি গ্রহণ করে তার পরিবার।

তরিকুল ইসলাম মুকুলের পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহত মুকুলের স্ত্রী মাহামুদা খাতুন বলেন, ভাগ্য পরিবর্তনের আশায় এবং পরিবারকে সুখে রাখতে ২০০৪ সালে ইউরোপের দেশ গ্রিসে যায় মুকুল। ২২ বছর ধরে সেখানে প্রবাস জীবন কাটিয়েছেন তিনি। মাঝে মধ্যে দেশে এসে পরিবারের সাথে সময় কাটিয়ে যেতেন। চলতি বছরের জুন মাসে ছুটিতে দেশে আসা কথা ছিল তার। চলতি মাসের মার্চের ৮ তারিখে গ্রিসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি বলেন, তার মৃত্যুতে এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম। কী করব, ভেবে পাচ্ছি না।

এদিকে আজ শনিবার ভোর ৫ টার দিকে তার লাশবাহী অ্যাম্বুলেন্স পাড়ের কায়বা গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নার রোল পড়ে যায়। এক হৃদয়বিদারক পরিস্থিতি দেখা যায়। সকালে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান জানান, প্রবাসে কেউ মারা গেলে বা তার লাশ ফেরত আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে ওই পরিবারকে সহযোগিতা করা হয়। সে ক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ আসলে নিহত মুকুলের পরিবারকে যতটুকু সম্ভব সাহায্য করব।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

প্রবাসীর মরদেহ দেশে মৃত্যুর ১৪দিন পর নিজ গ্রামে দাফন

Update Time : ০৭:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫