Dhaka ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

তানোরে কলেজছাত্রীকে দোকানে আটকে ধর্ষণ : আসামিরা পলাতক

  • Reporter Name
  • Update Time : ০৭:২২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ১৫ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে এক কলেজছাত্রীকে (১৮) দোকানে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার বিকেলে জেলার তানোর উপজেলার চান্দুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে সোমবার রাতে তানোর থানায় ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।

মামলার আসামিরা হলেন চান্দুড়িয়া ইউনিয়নের দেওতলা গ্রামের ইকবাল হোসেন (২৮), তাঁর বাবা আনছার আলী (৬৫) এবং একই গ্রামের চা দোকানি আবদুল মালেক (৬০)। আসামিরা পলাতক আছেন।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে ওই কলেজছাত্রী তাঁর শিক্ষকের বাসায় গাইড (বই) নিতে যাচ্ছিলেন। পথে পূর্বপরিচিত মুদিদোকানি ইকবাল ওই ছাত্রীকে ডাকেন। ওই ছাত্রী দোকানে গেলে ইকবালের সহযোগী চা দোকানি মালেক দোকানের শাটার নামিয়ে দেন।

এ সময় দোকানের মধ্যে অবস্থান করা ওই ছাত্রীকে ধর্ষণ করেন মুদিদোকানি ইকবাল। ঘটনা জানাজানি হলে সন্ধ্যায় ওই ছাত্রীকে তাঁর দোকান থেকে বের করে দেন ইকবাল। পরে অভিযুক্তের বাবা আনছার আলী ওই ছাত্রীকে উল্টো দোষারোপ করে তাঁর পরিবারের কাছে রেখে আসেন।

এ বিষয়ে জানতে চাইলে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মঙ্গলবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

তানোরে কলেজছাত্রীকে দোকানে আটকে ধর্ষণ : আসামিরা পলাতক

Update Time : ০৭:২২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫