Dhaka ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

আলোচিত সেই সাবেক এসপিকে আদালতে হাজির : জেলহাজতে প্রেরণ

  • Reporter Name
  • Update Time : ০৮:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ১৮ Time View

নাটোর প্রতিনিধি: নাটোরে স্ত্রী মেহনাজ আক্তারের দায়ের করা নির্যাতন মামলায় নাটোরের আলোচিত বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হককে আদালতে হাজির করা হয়েছে। এসময় আইনজীবী তার জামিনের আবেদন না করায় পুনরায় জেল হাজতে পাঠিয়েছে, পুলিশ।

সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হককে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এ সময় আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিন শুনানির জন্য আবেদন না করায় তাকে আবারও জেল হাজতে প্রেরণ করা হয়।

এদিকে বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হককে আদালতে হাজিরের খবরে শুনে আদালত পাড়ায় জড়ো হন সাংবাদিকরা।

বিষয়টি নিশ্চিত করে নাটোর কোর্টের পুলিশ পরিদর্শক মোহা. মোস্তফা কামাল বলেন, বেলা ১১টা ৫ মিনিটে তাকে আদালতে নিয়ে আসা হয়। তার আইনজীবী আদালতে জামিন আবেদন না করায় পুনরায় জেলহাজতে প্রেরণ করেন আদালত। তার আইনজীবী জানিয়েছে, হাইকোর্টে জামিন আবেদনের প্রক্রিয়া চলছে। তাই এখানে জামিন আবেদন করেননি।

এর আগে গত ১১মার্চ স্ত্রী মেহনাজ আক্তারের দায়ের করা নির্যাতন মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। এসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এসময় নাটোরের গণমাধ্যম কর্মীরা ছবি ও ফুটেজ নিতে গেলে পুলিশ সুপার এস এম ফজলুল সাংবাদিকসহ বেশ কয়েকটি গণমাধ্যমের ক্যামেরার ওপর হামলা করেন। ওই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমলোচনার সৃষ্টি হয়। ঘটনার দিনই ভুক্তভোগী সাংবাদিক কাউছার হাবীব বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পুলিশ সুপার এসএম ফজলুল হককে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

আলোচিত সেই সাবেক এসপিকে আদালতে হাজির : জেলহাজতে প্রেরণ

Update Time : ০৮:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫