Dhaka ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১ হাজার পিচ ইয়াবাসহ গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ১৫ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নাজমুল ইসলাম বাবু (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি মাদক মামলায় চার বছরের সাজা মাথায় নিয়ে পলাতক ছিলেন। গ্রেপ্তারের সময় তাঁর কাছে ১ হাজার ৩৫টি ইয়াবা পাওয়া গেছে।

শনিবার (১৫ মার্চ) ভোররাতে রাজশাহীর কাটাখালী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল। এর আগেও ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন নাজমুল।

দুপুরে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে পলাতক থাকা নাজমুল ইসলাম ইয়াবা বিক্রির জন্য কাটাখালী বাজারে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাজমুল চারঘাটের মাদক সম্রাট হিসেবে পরিচিত।

র‍্যাব জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ১৩টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় চার বছরের কারাদণ্ড হয়েছে। সাজা মাথায় নিয়েই পলাতক ছিলেন নাজমুল। তাঁর বিরুদ্ধে আরেকটি মাদক মামলা করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১ হাজার পিচ ইয়াবাসহ গ্রেপ্তার

Update Time : ০৯:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫