Dhaka ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নিয়ামতপুরে দোল উৎসব উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০৩:১৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ১৯ Time View

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশের মতো নওগাঁর নিয়ামতপুরেও দোল উৎসব উদযাপন করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসবটি হোলি উৎসব নামেও পরিচিত।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও তাঁর সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগরকীর্তনে বের হন। এ সময় তারা রং খেলার আনন্দে মেতে ওঠেন। পুষ্পরেণু ছিটিয়ে রাধা-কৃষ্ণ দোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে রং বা ‘আবির’।

শুক্রবার সকালে উপজেলার ভাবিচা গ্রামে গিয়ে দেখা যায়, সারা গায়ে আবির মেখে গ্রামের সবাই মিলে মেতেছে দোল উৎসবে।
কেউ কেউ ৫ থেকে ১০ জনের দল তৈরি করে রাধাকৃষ্ণ সাজিয়ে সারা গ্রামে ঘুরছেন। সবার গালেমুখে আবিরের রং। মেখেছে সারা গায়েও।
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বন্ধন প্রামানিক জানান, আমরা ৫ জন মিলে একটি দল তৈরি করে আবির নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছি।
একাদশ শ্রেণির শিক্ষার্থী অপু প্রামানিক জানান, আমরা ২০ জন মিলে একটা দল তৈরি করেছি।আমরা গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছি। বাড়ির সবাইকে আবির মাখিয়ে দিচ্ছি।

মানিক মন্ডল (৪০) জানান, আমাদের গ্রামে অনেক বছর ধরে এই উৎসব উদযাপন করা হচ্ছে। আমরা ১০ জনের একটি দল করে রাধাকৃষ্ণ সাজিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরছি। সঙ্গে রয়েছে খোল করতালের বাদ্য-বাজনা।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নিয়ামতপুরে দোল উৎসব উদযাপন

Update Time : ০৩:১৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫