Dhaka ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, দুই পাইলট অক্ষত

  • Reporter Name
  • Update Time : ১০:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ২৩ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরে জরুরি অবতরণকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। আজ দুপুরে যশোর বিমান বন্দর রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিমানের দুই পাইলট অক্ষত আছেন। দুর্ঘটনার কারণ উদঘাটনে বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (GROB -120 Tp) নিয়মিত প্রশিক্ষণ শেষে যশোর বিমান বন্দরে জরুরি অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয়।

বিমানটি বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হতে দুপুর ১২টা ১৮ মিনিটে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করে। প্রশিক্ষণ বিমানটির দুইজন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াডন লিডার আহমদ মুসা নিরাপদ ও সুস্থ আছেন। দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, দুই পাইলট অক্ষত

Update Time : ১০:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫