Dhaka ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ভোলাহাটে জমিজমা সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করলেন প্রতিবন্ধী আব্দুর রাকিব

  • Reporter Name
  • Update Time : ০৮:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ২০ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জমিজমা সংক্রান্ত বিষয়ের জের ধরে দীর্ঘদিন ধরে দ্বারে দ্বারে ধর্ণা দিয়েও কোন সুরাহা পায়নি প্রতিবন্ধী আব্দুর রাকিব। সংশ্লিষ্ট প্রশাসনে বিচার চেয়ে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ ‘২৫) বেলা সাড়ে ১১টায় ভোলাহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন আব্দুর রাকিব।

লিখিত বক্তব্যে থানায় অভিযোগপত্র পাঠকালে তিনি প্রতিবন্ধী আব্দুর রাকিব বলেন, আমি মোঃ আব্দুর রাকিব (৬২), পিতা- মৃত লাল মোহাম্মাদ, গ্রাম-ধরমপুর ভোলাহাটের স্থায়ী বাসিন্দা। আমার জমি ধরমপুর মৌজার জেএল নং-১৫, খতিয়ান নং-আরএস-৪০৮ ও ৬১৬/৭৫৫, জমির পরিমান- ১.৩০০ একরের মধ্যে .৩১২২ একর আমার রেকর্ডিয় সম্পত্তি।

দীর্ঘদিন ধরে নানা অজুহাত দেখিয়ে আমার এ জমি সংলগ্ন আরেক জমির মালিক ও এ ঘটনার বিবাদী মোঃ সেলিম রেজা আমার উল্রেখিত জমি ক্রয়ের জন্য বারবার প্রস্তাব দিতে থাকে। আমি রাজী না হলে গত ২৫ ফেব্রুয়ারী ‘২৫ তারিখে সকাল সোয়া ১০টায় আমি জমিতে থাকা অবস্থায় বিবাদী সেলিম ও তার দলবল নিয়ে পুর্ব পরিকল্পিতভাবে অতর্কিতে হামলা চালায়। সে সময় আমাকে একা পেয়ে অকথ্য ভাষায় গারিগালাজসহ আমাকে জমি বিক্রির বল প্রয়োগ করে আমাকে ধাক্কাধাক্কিসহ মারপিট শুরু করে।

এমতাবস্থায় আমি বেকায়দায় পড়ে চিৎকার আরাম্ভ করি। সে সময় কিছু স্থানীয় জনতা ঘটনাস্থলে এসে ঘটনার পরিবেশ শান্ত করে। পরে সেলিম ও তার দলবলের লোকেরা উপস্থিত জনতার সামনেই বিবাদী ও তার সাথের লোকেরা বলে, আমার নামে ঐ জমি রেজিস্ট্রি না দিলে প্রাণে শেষ করে ফেলবো বলে প্রাণনাশের হুমকিসহ নানা ভয়ভীতি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ব্যাপারে বিবাদী সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত থানায় দায়েরকৃত অভিযোগটির ঘটনা সম্পূর্ণ সাজানো, মিথ্যা, বানোয়াট ও উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে আমাকে ফাঁসানোর পাঁয়তারা করা হয়েছে। মূলতঃ জমিটির সকল মূল কাগজপত্র আমার কাছে রয়েছে। আব্দুর রাকিবের কাছে কাগজ থাকলেও জমির পরিমানের মিশটেকের ব্যাপার রয়েছে বলে তিনি জানান।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ভোলাহাটে জমিজমা সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করলেন প্রতিবন্ধী আব্দুর রাকিব

Update Time : ০৮:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫