স্টাফ রিপোর্টার : ১১ মার্চ মঙ্গলবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভা অন্তর্গত মহানন্দখালি বাবু পাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী সমাবেশে জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন এর সভাপতিত্বে পরিচালক তাজকিয়া আকবারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হাট-কান পাড়া জোবেদা ডিগ্রী কলেজ, দুর্গাপুর এর সহঃ অধ্যাপক নিশীথ কুমার মন্ডল নওহাটা শ্মশান মন্দির এর সভাপতি নিন্টু কুমার মন্ডল এবং জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আব্দুল মোত্তালেব প্রাং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তাগণ, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, ৪র্থ শিল্প বিপ্লব, বাল্যবিয়ের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক, গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে অতিথিবৃন্দ সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য, নারী সমাবেশের প্রথমে নিরাপদ মাতৃত্ব, যৌতুক এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
News Title :
রাজশাহীর নওহাটা পৌরসভার বাবুপাড়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ১০:৩৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- ৬ Time View
Bangla Photocard Generatorv3.7










