Dhaka ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

যশোরের চৌগাছায় ছেলের হাতে পিতা খুন

  • Reporter Name
  • Update Time : ০৮:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ২৯ Time View

মনির হোসেন: যশোরের চৌগাছায় পারিবারিক দ্বন্দের জের ধরে ছেলের হাতে পিতা শরিফুল ইসলাম (৪২) খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর সাড়ে ৪ টায় উপজেলার পাতিবিলা গ্রামে। পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে যশোরের মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলে পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানাগেছে, পাতিবিলা গ্রামের শরিফুল ইসলাম ৩/৪ মাস আগে তার ছেলে রিমম (২২) কে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে বিয়ে দেন। কিন্তু বিয়ের তিন মাস না যেতেই রিমমের সাথে ছাড়াছাড়ি (তালাক) হয়ে যায়। রিমম হচ্ছে নিহত শরিফুলের প্রথম স্ত্রীর সন্তান। পরবর্তীতে রিমমের পিতা দ্বিতীয় বিয়ে করেন।

রিমমের স্ত্রীর সাথে তালাক হবার পর তার সৎমা দেখেশুনে নিজের বোনের মেয়ে সাদিয়ার সাথে সৎ ছেলের বিয়ে দেন। কিন্তু বিয়ের পরপরই পারিবারিক দ্বন্দ শুরু হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার রিমমের নবাগত স্ত্রী নিয়ে পিতা ও সৎ মায়ের সাথে ঝগড়া হয়। পারিবারিক দ্বন্দের কারনে রাতের খাবার খায়নি রিমম। টেবিলে রাখা ভাত যেভাবে ঢাকা ছিল সেভাবেই আছে। এই অবস্থায় পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে।

শনিবার ভোর সাড়ে ৪ টায় রিমম ধারাল দা নিয়ে পিতা শরিফুল ইসলামের ঘরে প্রবেশ করে। এ সময় সৎ মা রোজা রাখার জন্য সেহরি খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কোন কিছু বুঝে ওঠার আগেই রিমম তার ঘুমন্ত পিতাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় পরিবারের লোকজন ও আশেপাশের লোকজন ছুটে এলে রিমম পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক ছেলে রিমম পলাতক রয়েছে।

এ ব্যাপারে থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় আমি মর্মাহত হয়েছি। তিনি বলেন পারিবারিক দ্বন্দের কারনে এই ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

যশোরের চৌগাছায় ছেলের হাতে পিতা খুন

Update Time : ০৮:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫