চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১ টায়,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উদ্যোগে পার্টির ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি বর্ষিয়ান রাজনীতিক কমরেড ইসরাইল সেন্টু। বক্তব্য রাখেন জেলা কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় সংগঠক কমরেড এ্যাড আবু হাসিব ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড কামাল উদ্দিন। বক্তৃতায় পার্টির দেশের ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে পার্টির ৭৭ বছরের অংশগ্রহণ ও ভূমিকার বর্ণনা করা হয়েছে। এছাড়াও কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের ইতিহাস, দরিদ্র জনগোষ্ঠীর ভাতের আন্দোলন তথা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারাদেশে রেশনিং ব্যবস্থা চালু করা সহ নীত্য পন্যের বাজার নিয়ন্ত্রণ, তেল, গ্যাস, খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ব্যানারে দেশের জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনের কথা বলেন বক্তৃতা দানকারী কমরেডগণ। সেই সাথে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অর্জন যে ভাবে আওয়ামীলীগ ছিন্তায় করেছে, সেই রুপে ২৪ গণঅভ্যুত্থানের আর্জনও ছিন্তায় করার ষডযন্ত্র প্রতিহত করার।
News Title :
চাঁপাইনবাবগঞ্জে সিপিবির ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
-
Reporter Name - Update Time : ০৮:৪৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
- ৪২ Time View
Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়










