Dhaka ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

শার্শার কালিয়ানী গ্রামে চাঁদা না দেয়ায় কৃষক পরিবারে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা, আহত-৫ আতংকে গ্রামবাসী 

  • Reporter Name
  • Update Time : ১০:৫০:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ১৭ Time View

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি : যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার কালিয়ানী গ্রামে চাঁদা না দেয়ায় এক কৃষক পরিবারের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন। শনিবার রাতে কবীর হোসেনের বাড়িতে গোগা ইউনিয়নের বিএনপির সাধারন সম্পাদক হামিদ সর্দারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে জানান কৃষক কবীর হোসেন। এ সময় আহত হয়েছে  আয়ুব হোসেন, মোক্তার আলী, কবীর হোসেন, ফারুক হোসেন ও  জুলফিকার আলী। তারা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে পলাতক রয়েছে। সন্ত্রাসীদের ভয়েতে বাড়ি আসতে পারছেন না।

প্রত্যক্ষদর্শিরা জানান, শনিবার রাত সাড়ে নয়টার সময় কবীর হোসেনের বাড়িতে ২০/২৫ জন লোক এসে তার বাড়িতে হামলা চালিয়ে পরিবারের ৬ জনকে বেদম মারপিট করে। এ সময় তারা বাড়িতে থাকা মহিলাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

কৃষক কবীর হোসেন ও তার পরিবারের সদস্যরা জানান, তাদের প্রতিবেশী ইসমাইল হোসেনের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। কবীর হোসেনের এ জমিটি দীর্ঘ ১২ বছর ধরে জবর দখল করে আসছিল ইসমাইল হোসেন। গত ৫ আগষ্টের পর কবীর হোসেন তার জমিটি ফেরত নিলে দু‘পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বিষয়টি নিয়ে গ্রাম্য বিচার ও শালীস হয়েছে কয়েকবার। গত কয়েকদিন আগে গোগা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হামিদ সর্দার কবীরের কাছে দুই লাখ টাকা চাঁদা চায় বিষয়টি মিমাংসা করার জন্য। কিন্তু কবীর হোসেন চাঁদা দিতে অস্বীকার করায় শনিবার রাতে সন্ত্রাসী ও  ৫টি মাদক মামলার আসামী বিএনপি নেতা হামিদ সর্দার তার সন্ত্রাসী বাহিনী কালিয়ানী গ্রামের আরিফ হোসেন, গোপালপুরের বোমাবাজ ফারুক, ইছাপুর গ্রামের জুলফিকারসহ একটি বাহিনী নিয়ে হামলা চালায় কবীরের পরিবারের উপর। এ ঘটনায় কালিয়ানী গ্রামের মানুষের মাঝে আতংক বিরাজ করছে। শনিবার রাত ১০টা থেকে এলাকাটি পুলিশ ও বিজিবির নজরদারিতে রয়েছে।

এ ঘটনায় বিএনপির নেতা হামিদ সর্দারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন আমরা বসে বিষযটি মিমাংসার চেস্টা করছি।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম জানান, শার্শার কালিয়ানী গ্রামে এমন একটি ঘটনা ঘটেছে। আমি সেখানে সরজমিনে গিয়েছি। তদন্ত চলছে বিষয়টি নিয়ে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

শার্শার কালিয়ানী গ্রামে চাঁদা না দেয়ায় কৃষক পরিবারে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা, আহত-৫ আতংকে গ্রামবাসী 

Update Time : ১০:৫০:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫