হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি: খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেহাবুর রহমান শেহাব।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) খুলনা বিভাগের রেঞ্জ ডিআইজির আয়োজনে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার(এসপি) মোঃ মিজানুর রহমান এর উপস্থিতিতে, খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হকের নিকট থেকে কুষ্টিয়ার জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার পুরস্কার গ্রহণ করেন কুষ্টিয়ার মডেল থানার ওসি শেহাবুর রহমান শেহাব।
গত বছরের ডিসেম্বর মাস ক্লুলেস ডাকাতি মামলা উদঘাটন ও মালামাল উদ্ধার, অপরাধ প্রবণতা রোধ, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারসহ ভালো কাজের স্বীকৃতির জন্য কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার মডেল থানার।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
Reporter Name 









