Dhaka ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সড়ক বিভাজকের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, শ্যালক-দুলাভাই নিহত

  • Reporter Name
  • Update Time : ১১:০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ১৪ Time View

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া শহরের আটাপাড়া এলাকার মোহাম্মদ বাবুল হোসেন (৬০) এবং সুলতানগঞ্জ পাড়ার নজরুল ইসলাম (৭০)।

নিহত দুজন পেশায় ব্যবসায়ী। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ঘটনাস্থলের অদূরে মহাস্থানগড়ের দিক থেকে প্রাইভেটকারে করে বগুড়ার দিকে যাচ্ছিলেন তারা দুই জন। সন্ধ্যায় গোকুল বাজার এলাকায় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা দেয়। দুর্ঘটনায় দুইজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মোনোরুজ্জামান বলেন, শ্যালক-দুলাভাই দুজনই ব্যবসার কাজ শেষে শহরে ফিরছিলেন। চালকের আসনে থাকা শ্যালক বাবুল হোসেন নিয়ন্ত্রণ হারালে প্রাইভেট কারটির রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সড়ক বিভাজকের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা, শ্যালক-দুলাভাই নিহত

Update Time : ১১:০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫