Dhaka ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ভোলাহাটে বিএমডিএ’র গভীর নলকূপের অপারেটর নিয়োগে তুঘলকি কাণ্ড: মারাত্বক দূর্ঘটনার আশঙ্কা

  • Reporter Name
  • Update Time : ০৬:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ২১ Time View

Exif_JPEG_420

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ’র গভীর নলকূপ স্কীমের “খন্ডকালীন অপারেটর কাম রেকর্ড কিপার” নিয়োগে তুঘলকি কান্ড চলছে! নানা ধরণের বিশৃঙ্খলার সৃষ্টিতে যেকোন সময় মারাত্বক দূর্ঘটনার বেঁধে যাবার আশঙ্কা!

সূত্রে জানা গেছে, ভোলাহাট উপজেলার সেচ কাজে ব্যবহৃত ২১৮ টি গভীর নলকূপের খন্ডকালীন গভীর নলকূপ অপারেটর নিয়োগ প্রক্রিয়ায় তুঘলকী কাণ্ড আর বিশৃংখলা সৃষ্টিতে এলাকায় চাপা ক্ষোভ কৃষকদের মধ্যে। নিয়োগকৃত ও নিয়োগ বঞ্চিতদের মধ্যে উত্তেজনা চরমে। যেকোন সময় দাঙ্গাহাঙ্গামা বেঁধে যাবার আশঙ্কায় চলমান পরিস্থিতি। উপজেলা বিএমডিএ অফিসে এর আগে প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে।

এ নিয়ে এলাকায় নানা কথার গুঞ্জন শুনা যাচ্ছে। দু’গ্রুপের মধ্যকার বিএমডিএ অফিসে উড়ো চিঠি আর নিয়োগকৃতদের বাতিলের দরখাস্তের ছড়াছড়ির দৃশ্য পরিলক্ষিত হয়েছে। অফিসের অন্যসব কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত। এযেনো তুঘলকী কাণ্ডর দৃশ্য। প্রতিদিন তিন-চার গ্রুপের নেতাদের অফিসে যাতায়াত লেগেই রয়েছে।

আরো জানা গেছে, বিএমডিএ’র উর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়োগকৃতদের মধ্য রয়েছে একই বাড়ীতে ৩জন অপারেটর। ফের কেউ ইস্কুল টিচারও রয়েছেন। রয়েছেন সাংবাদিক অপারেটর। আওয়ামীপন্থী রয়েছেন ডজন খানিকেরও বেশী। সবমিলিয়ে যেনো বিএমডিএ’র নিয়োগ প্রক্রিয়া গজাখিচুরীতে পরিণত। দেখার যেনো কেউ নেই।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে কেউ কেউ অটোমেটিক অপারেটর হয়েছেন। যাদের মধ্যে কোন প্রতিদ্বন্দ্বী ছিলো না।
এ ধরণের পরিস্থিতিতে উপজেলার গভীর নলকূপের অপারেটর নিয়োগ প্রক্রিয়ার কাজ চূড়ান্ত ফলাফল না পেলে কৃষকেরা পড়বেন বেকায়দায়। বর্তমান ধান আবাদের ভরা মৌসূম চলে এসেছে। নির্দিষ্ট সময়ে কৃষকগণ আবাদে মনোনিবেশ না করলে তারা বোরো আবাদের ধান ঘরে তুলতে পারবে না বলে এলাকার অভিজ্ঞমহল তাদের মতামত ব্যক্ত করেছেন।

এ ব্যাপারে উপজেলা বিএমডিএ’র সহকারী প্রকৌশলী লোকমান হাকিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এলাকার সাধারণ কৃষকের সার্বিক উন্নয়নে কাজ করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা এমনকিছু করিয়েন না, যাতে আমার ও কৃষকদের খারাপ কিছু ঘটে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ভোলাহাটে বিএমডিএ’র গভীর নলকূপের অপারেটর নিয়োগে তুঘলকি কাণ্ড: মারাত্বক দূর্ঘটনার আশঙ্কা

Update Time : ০৬:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫