মনির হোসেন বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপি পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর উদ্যোগে, উপজেলা প্রশাসনের আয়োজন বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকাল ১১টায় চত্বর মাঠে এ পিঠা মেলায় বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল হাসান উপপরিচালক, স্থানীয় সরকার যশোর।
সভাপতিত্বে করেন জনাব কাজী মো নাজিব হাসান, উপজেলা নির্বাহী অফিসার, শার্শা যশোর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তির, মো:মাহিদ দাহান এনডিসি, মোছা: নুসরাত ইয়াসমিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি), আহবায়ক মো :খায়রুজ্জামান মধু, বিএনপির, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ, ও সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রমুখ। প্রধান অতিথি বিভিন্ন স্টলে ঘুরে দেখেন।
এই মেলায় উপজেলা শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, স্বেচ্ছাসেবক সংগঠন, এনজিও অংশগ্রহণ করেন। মোট ৩৪টি স্টলে পাটি সাপটা, গোলাপ পিঠা, দুধ চিতই কুলি পিঠা,পাখান পিঠা,ধুপি পিঠা, মুইটা পিঠাসহ নানান ধরনের পিঠার পরশা সাজিয়ে রাখা হয়।
১২টার সময় সংস্কৃতি অনুষ্ঠান ও সবশেষে পিঠা মেলায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টলদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন মো শামসুর জোয়া সেলিম আবহায়ক উপজেলা যুবদল।
Reporter Name 









