সংবাদ বিজ্ঞপ্তি: সাংবাদিক জামি রহমান রতনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম তোতা এবং সাধারণ সম্পাদক মো. সামাদ খান। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসস্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বাদ আসর রেশমপট্টি ক্রিকেট ক্লিনিক মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে টিকাপাড়া গোরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে।
Bangla Photocard Generatorv3.7
Reporter Name 









