Dhaka ০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে টয়লেটের কমোড থেকে হেরোইন-ফেনসিডিল উদ্ধার: গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : ০৯:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ১৯ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলায় এক মাদক কারবারির বাড়ির টয়লেটের লো কমোড থেকে হেরোইন ও ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম চপল আলী (৩৮)। বাড়ি বাঘার আলাইপুর গ্রামে। শনিবার ভোররাতে র‌্যাব-৫-এর একটি দল চপল আলীর বাড়িতে অভিযান চালায়। আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে ওই বাড়ি থেকে ১৬১ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায়, চপল আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরেই তিনি মাদক কেনাবেচা করেন। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক, হত্যাচেষ্টাসহ মোট ৮টি মামলা রয়েছে। হেরোইন ও ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে টয়লেটের কমোড থেকে হেরোইন-ফেনসিডিল উদ্ধার: গ্রেপ্তার ১

Update Time : ০৯:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫