Dhaka ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন কার্যক্রম স্থগিত

  • Reporter Name
  • Update Time : ১০:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ২৪ Time View

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে আবেদনের বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির ১ (ক)-এ উল্লিখিত অনলাইনে প্রাথমিক আবেদন শুরুর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, ‘এই শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। খুব দ্রুতই প্রাথমিক আবেদনের নতুন সময়সীমা নির্ধারণ করে জানানো হবে।’ তবে কী কারণে স্থগিত করা হয়েছে, সেটি পরিষ্কার করেননি তিনি।

এর আগে আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আগামীকাল রোববার থেকে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরুর কথা জানানো হয়। এর ৯ ঘণ্টার পর তা স্থগিত করা হলো।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন কার্যক্রম স্থগিত

Update Time : ১০:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫