Dhaka ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বেনাপোলে উৎসাহ,উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

  • Reporter Name
  • Update Time : ০৮:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ২১ Time View

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি : আজ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৯ সালের এই দিনে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয় বিএনপির গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন এই ছাত্রদল। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে এ সংগঠনটি অন্যতম ভূমিকা পালন করে থাকে।

ছাত্রদল প্রতিষ্ঠালগ্ন থেকেই গণমানুষের মুক্তি তথা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে আসছে। স্বদেশের মুক্তির পতাকাবাহী সংগঠন, জুলাই বিপ্লবসহ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে অন্যতম অগ্রদূত হচ্ছে ছাত্রদল। বিগত বৃহৎ আন্দোলন গুলোয় শহীদদের আত্মত্যাগে বলীয়ান হয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে আবদ্ধ বর্তমান ছাত্রদল। ছাত্রদলের প্রতিটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটে ছাত্রসমাবেশ করছে সংগঠনের নেতাকর্মীরা।

সারা দেশের ন্যায় যশোর জেলার বেনাপোলে উৎসাহ,উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী। র‍্যালি,আলোচনাসভা এবং সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপি সাজানো হয় বিভিন্ন কর্মসূচি। এ উপলক্ষে বুধবার(১ জানুয়ারী/২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল পৌরছাত্রদল ও বেনাপোল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে একটি র‍্যালি বের করা হয়।

এতে নেতৃত্ব দেন বেনাপোল পৌরছাত্রদলের সভাপতি-আরিফুল ইসলাম আরিফ সাধারন সম্পাদক- ইশতিয়াক শাওন, ও ছাত্রদল নেতা তানজির মহসিন অংকন। র‍্যালি টি বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড ময়দান থেকে শুরু করে বেনাপোলের প্রধান প্রধান সড়ক এবং স্থলবন্দর এলাকা প্রদক্ষীন শেষে বেনাপোল বাজারের নুর শপিং কমপ্লেক্সে এসে শেষ হয়। সেখানে ছাত্র সমাবেশে ছাত্রদল নেতৃবৃন্দ গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৪৬ বছরের ইতিহাস তুলে ধরেন।

সমাবেশে পৌরছাত্রদলের সভাপতি-আরিফুল ইসলাম আরিফ বলেন,”১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন। আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের ভূমিকা অত্যান্ত গুরুত্ববহন করে। ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে সন্ত্রাস ও চাঁদাবাজের সঙ্গে জড়িতদের ছাত্রদলে স্থান হবে না। তৃণমূল থেকে কেন্দ্র সর্বত্র নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে”।

র‍্যালি এবং সমাবেশে অন্যান্যদের মধ্যে ছিলেন-শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক-লাল্টু হোসেন ও রাজিবুল। বেনাপোল ডিগ্রি কলেজ ছাত্রদলে সভাপতি আলিফ,  বেনাপোল ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি-নাইমুল ইসলাম,সম্পাদক-রিফাত হোসেন নিরব,ছাত্রদল নেতা মোঃ মিরাজ, মোঃ আরিফ, মোঃ সংগ্রাম, মোঃ শাকিল প্রমূখ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বেনাপোলে উৎসাহ,উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

Update Time : ০৮:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫