Dhaka ০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলো আরএমপি’র পুলিশ কমিশনার

  • Reporter Name
  • Update Time : ০৩:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ২১ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার।

আজ ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর প্রাঙ্গণে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এক মহতী উদ্যোগের অংশ হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য আরএমপির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানবিক কার্যক্রমে আমাদের প্রতিশ্রুতি আগামীতেও অব্যাহত থাকবে।

এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে আরএমপি ট্রাফিক বিভাগ। এতে সহযোগিতা করেছে জিসকা ফার্মাসিটিক্যালস লিমিটেড। অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সুবিধাভোগীরা আরএমপি ও জিসকা ফার্মাসিটিক্যালস-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে আজকে এই শীতবস্ত্র বিতরণ করা হলো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আরএমপি’র বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা ও পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষণ বানার্জী, পিপিএম, জিসকা ফার্মাসিটিউক্যালস লিমিটেডের ডেপুটি সেলস্ ম্যানেজার মো: একরামুল হকসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

দুস্থদের মাঝে কম্বল বিতরণ করলো আরএমপি’র পুলিশ কমিশনার

Update Time : ০৩:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪