Dhaka ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৭:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ১৪ Time View

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে অদ্য বিকেলে রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, নিট ওজন, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য প্রভৃতি তথ্য সম্বলিত কোনপ্রকার লেবেল/মোড়ক ব্যবহার না করায় সাহেব বাজার এলাকায় অবস্থিত রাজশাহী মিষ্টান্ন ভান্ডার প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদবিহীন সানলাইট কেমিক্যাল কোং, রাণীবাজার, রাজশাহী এর উৎপাদিত ‘লিকুইড হ্যান্ডওয়াশ ও লিকুইড ডিশ ওয়াশ’ বিক্রয়-বিতরণ করায় নওদাপাড়া বাজার এলাকায় অবস্থিত ফ্লিটবাই সুপারশপকে সতর্ক করা হয় এবং বিএসটিআই’র গুণগত মানসনদবিহীন পণ্য বিক্রয়-বিতরণ হতে বিরত থাকতে নির্দেশ প্রদান করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অয়ন ফারহান শামস এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৭:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪