Dhaka ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ধান-চাল সংগ্রহের মাধ্যমে খাদ্যনিরাপত্তা গড়ে তোলা হচ্ছে: খাদ্য উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০৬:৫১:২১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ১৮ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘ধান-চাল সংগ্রহের মাধ্যমে খাদ্যনিরাপত্তা গড়ে তোলা হচ্ছে। যাতে দাম বাড়লে ওএমএস, ভিজিডিসহ বিভিন্নভাবে এই ধান-চাল বাজারে সরবরাহ করে দাম স্থিতিশীল রাখা যায়।’

আজ শনিবার সিরাজগঞ্জ সার্কিট হাউসে রাজশাহী বিভাগের সব জেলা প্রশাসক ও জেলা খাদ্যনিয়ন্ত্রকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যাশা করে খাদ্য উপদেষ্টা বলেন, ‘আমন সংগ্রহ মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে ধান-চাল সরবরাহ করলে কৃষক-মিলারদের লোকসানের সুযোগ নেই। কারণ, উৎপাদন খরচের সঙ্গে কিছু লাভ যুক্ত করেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামী মৌসুমে এই দাম আবারও সমন্বয় করা হবে।’

রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহেম্মদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আ. খালেক, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক মাইন উদ্দিন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. ফারুক হোসেন প্রমুখ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ধান-চাল সংগ্রহের মাধ্যমে খাদ্যনিরাপত্তা গড়ে তোলা হচ্ছে: খাদ্য উপদেষ্টা

Update Time : ০৬:৫১:২১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪