Dhaka ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ভারত থেকে আবারও এক হাজার ৯০০ মেট্রিক টন আলু আমদানি

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ২২ Time View

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি : দেশের বাজারদর নিয়ন্ত্রণে আনতে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আজ ও একটি কার্গো রেলে ৪২টি ওয়াগানে আমদানি করা হয়েছে এক হাজার ৯০০ মেট্রিক টন আলু।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে কার্গো রেলে করে বেনাপোল বন্দর রেল স্টেশনে আলুর চালানটি প্রবেশ করে। পণ্য চালানটি খালাস করার জন্য আজ রাত ৯ টার দিকে নওয়াপাড়ার উদ্দেশে রওনা দিয়েছে কার্গো রেলটি।

বেনাপোল স্থলবন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট মেসার্স বাংলাদেশ লজিষ্টিক সার্ভিস (বিএলএস) পণ্য চালানটি ছাড় করানোর জন্য বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র জমা দেন।

কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর থেকে নওয়াপাড়ায় আলু খালাসের জন্য নেওয়া হয়েছে। পরবর্তীতে নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা এবং চট্রগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে জানা গেছে।

বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ভারতের মালদার ডিলাক্স ইন্টারন্যাশনাল নামে রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুর চালানটি রপ্তানি করেছে। আমদানিকারক রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ। একটি কার্গো ট্রেনের ৪২ ওয়াগানে ৩৮ হাজার ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন ১৯ লাখ কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ৪ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রতিকেজি আলুর মূল্য দেখানো হয়েছে ২৭ টাকা ৬০ পয়সা।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, মালবাহী ট্রেনে ভারতের পাঞ্জাবের কার্তারপুর-৩ শহর থেকে আলুগুলো এসেছে। আমদানিকারক প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দ্রæত খালাস দেওয়ার জন্য সহযোগিতা করা হয়েছে।

এর আগে ১২ ডিসেম্বর ট্রেনে ভারত থেকে বেনাপোল বন্দরে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়। আমদানিকারক ছিলেন রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স। আলুর পণ্য চালানটি নওয়াপাড়া থেকে খালাস করা হয়।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ভারত থেকে আবারও এক হাজার ৯০০ মেট্রিক টন আলু আমদানি

Update Time : ০৬:৩৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪