Dhaka ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

প্রতিবেশী রাষ্ট্রের তাবেদারী করার জন্য দেশ স্বাধীন হয়নি: নুরুজ্জামান লিটন

  • Reporter Name
  • Update Time : ০৯:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ২২ Time View

স্টাফ রিপোর্টার,দুর্গাপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রের তাবেদারী করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। কারো দাদাগীরী বাংলাদেশের জনগণ মেনে নেবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় জামায়াতের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে সর্বদা প্রস্তুত আছে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।

সোমবার বিকেলে দুর্গাপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে শেষ হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারী শামীম উদ্দিন, সহকারী সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম, পৌর আমীর নুর আলম, উপজেলা শুরা সদস্য অধ্যাপক জাবের আলী প্রমুখ।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

প্রতিবেশী রাষ্ট্রের তাবেদারী করার জন্য দেশ স্বাধীন হয়নি: নুরুজ্জামান লিটন

Update Time : ০৯:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪