Dhaka ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

জয়পুরহাট থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করলো কাশিয়াডাঙ্গা থানা

  • Reporter Name
  • Update Time : ০৬:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ২০ Time View

সংবাদ বিজ্ঞপ্তি : জয়পুরহাট জেলার কালাই থানার পার্বতীপুর গ্রাম থেকে ১২ বছর বয়সী এক শিশুকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট স্টেশন মোড় থেকে উদ্ধার করে তার বাবার নিকট পৌঁছে দিয়েছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। শিশুটির বাড়ি জয়পুরহাট জেলার কালাই থানার পার্বতীপুর গ্রামে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশের এসআই মৌসুমি ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিলো। এসময় তারা জানতে পারেন কোর্ট স্টেশন মোড়ে ১২ বছর বয়সী একটি শিশু উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছে। এ সংবাদ পেয়ে তারা সেখানে উপস্থিত হয়ে শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এরপর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন শিশুটির সঙ্গে কথা বলে জানতে পারেন যে, শিশুটি বাবার উপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে ঢাকা, চট্টোগ্রাম ঘুরে রাজশাহীতে আসে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ তার বাবার সঙ্গে যোগাযোগ করে। গতকাল কাশিয়াডাঙ্গা থানা পুলিশ শিশু মোস্তাকিমকে তার বাবার কাছে হস্তান্তর করে।

ছেলেকে ফিরে পেয়ে তার বাবা অত্যন্ত আনন্দিত। আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে তিনি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

জয়পুরহাট থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করলো কাশিয়াডাঙ্গা থানা

Update Time : ০৬:০৭:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪