Dhaka ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

অবৈধ সেচের প্রতিবাদ করায় প্রাণ সংশয়ে তানোরের এসটিডব্লিউ’র মালিক বকুল

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর মোহাম্মদপুরের এসটিডব্লিউ’র মালিকের স্কিমে অবৈধভাবে ফসল সেচ দেয়ার ঘটনার প্রতিবাদ করায় প্রাণ সংশয়ে রয়েছেন মালিক ইমতিয়াজ বকুল। উপজেলা নির্বাহী অফিসার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম’র ওপর ব্যবস্থা গ্রহণ করতে দায়িত্ব দিয়েছেন। ডিজিএম দুটি নোটিশ দিয়েছেন। বসে মীমাংসার প্রস্তুতিও চলছে। এদিকে ইমতিয়াজ বকুল সন্ধ্যে হলেই ছুটে আসছেন রাজশাহীতে। সকাল হলেই তাঁর এসটিডব্লিউ স্কীমের আওতাধীন এলাকার ফসলে পানি সেচ দিতে চলে যাচ্ছেন।

প্রতিবেদকের সরেজমিনে উঠে আসে ঘটনার সত্যতা। অভিযোগকারী ওই গ্রামের মো. এমদাদুল হকের ছেলে মো. ইমতিয়াজ বকুল এবং অভিযুক্ত হলেন মৃত তাহের উদ্দীনের ছেলে নমির উদ্দীন। অভিযুক্ত নমির উদ্দীন পুকুরে পানি দেয়ার জন্য বোরিং করা মেশিন দিয়ে এসটিডব্লিউ স্কীমের জমিতে পানি সেচের উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি শিল্প সংযোগ ও আবাসিক মিটার থেকে বিদ্যুৎ নিয়ে বোরিং করা মেশিন দিয়ে প্রায় ২০ বিঘা জমির ফসলে পানি সেচ দিতে ড্রেন নির্মাণ করেছেন। যা সম্পূর্ণ অবৈধ।

স্থানীয়রা জানান, এসটিডব্লিউ স্কীমের আওতাধীন নির্ধারিত জায়গা রয়েছে। সেই জায়গার মধ্যে কোন কৃষক নিজস্ব উদ্যোগে নিজের ফসলের জমিতেও সেচ দিতে পারেন না। সেখানে নমির উদ্দীন সেচ কাজের জন্য এসটিডব্লিউ স্কীমের নিয়ম অমান্য করে বিদ্যুৎ সংযোগ নিয়ে নিজস্ব মেশিন দিয়ে সেচ কাজ চালিয়ে যাওয়ার পাঁয়তারা করেছেন। এমনকি ড্রেনও নির্মাণ করেছেন। সকল কৃষককে তাঁর কাছ থেকে কম রেটে পানি নেয়ারও প্রলোভন দেখিয়ে যাচ্ছেন। যেখানে, ইমতিয়াজ বকুল এসটিডব্লিউ স্কীমের সত্ত্বাধিকারী। একমাত্র তিনিই ফসলের মাঠে পানি দেয়ার ক্ষমতা রাখেন।

অভিযোগে জানা গেছে, মোহাম্মদপুর মৌজার জে, এল-৭৬, দাগ নং-৭৯৭ দাগে ইমতিয়াজ বকুলের একটি STW সেচ পাম্প আছে। এটির হিসাব নম্বর. ৯৬৮-৬৪০৯। অন্যদিকে, সেচ পাম্প থেকে ৫০০ ফিট দূরে আরো একটি STW সেচ পাম্প আছে। এটির মালিক মোসা. শ্যামলি খাতুন। এটির হিসাব নম্বর. ৯৬৮-৬৪১০। ওই এলাকায় ইমতিয়াজ বকুলের STW সেচ পাম্পের স্কিমে মৃত মাদার বকসের ছেলে মো. গোলাম মর্তুজার নামে একটি শিল্প সংযোগ আছে। সেই শিল্প সংযোগটির মিটার এবং ঘর পুকুর পাড়ে আছে। সংযোগটির বোরিং প্রায় ১০০ ফিট দূরে। যা সরকারি পাকা রাস্তা অতিক্রম করে মো. নমির উদ্দীনের নিজ নামিও জায়গায় বোরিং করা হয়েছে। যা পল্লী বিদ্যুৎ আইনের পরিপন্থি। এই অসৎ উদ্দেশের মূল কারণ এবং লক্ষ্য হলো কৃষি জমিতে পানি সেচ দেওয়া। গোলাম মর্তুজার হুকুমে শিল্প সংযোগ থেকে কৃষিতে সেচ দেওয়ার জন্য যথারিতি মো. নমির উদ্দীন হাউজ এবং ড্রেন নির্মান করেছেন। মো. গোলাম মর্তুজা তাঁর শিল্প সংযোগ থেকে সেচ পরিচালনা করছেন। এই সংযোগটি বিচ্ছিন্ন করা না হলে যেকোন সময় উভয়ের জান মালের ক্ষতি সাধিত হতে পারে। নমির উদ্দীন জোরপূর্বক পানি সেচ দেওয়ার জন্য ৫০০ ফিট পরিমাণ ড্রেন নির্মাণ করেছেন।

অভিযোগকারী ইমতিয়াজ বকুল বলেন, ইমতিয়াজ বকুল জানান, আমার STW সেচ পাম্পের স্কিমে বিগত ৬ (ছয়) মাস ধরে জোর পূর্বক বিশৃঙ্খলার সাথে আবাসিক মিটার থেকে মো. নমির উদ্দীন সেচ প্রদান করছে। বার বার নিষেধ করার সত্তেও কোন প্রকার বাধা নিষেধ মানছেনা। তাতে সেচ স্কিমে নানা প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আমাকে প্রানণাশেরও হুমকি দিয়েছে নমির উদ্দীন। সন্ধ্যা হলেই আমাকে বাড়ি ছেড়ে থাকতে হচ্ছে। আদিবাসী লাঠিয়ালদের সহযোগিতায় যখন তখন আমার ওপর হামলা করতে পারে। এছাড়াও নমির উদ্দীন প্রতিবেশা গোলাম মর্তুজার দলীয় শক্তি, গোলাম মর্তুজার ভাই ওসি এবং পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএমদের পুঁজি করে পেশীবল দেখাচ্ছে। হুমকির ওপর হুমকি। তাই আমি রাতে রাজশাহী যাচ্ছি দিনে ফিরে আসছি। আমি তাঁদের অবৈধ পানি সেচ বন্ধ করতে মিটার বাতিলসহ দ্রুত সুষ্ঠু সমাধান চাইছি।

অভিযুক্ত মো. নমির উদ্দীন বলেন, ইমতিয়াজ বকুল এসটিডব্লিউ স্কীমের মালিকানা দাবি করছেন। উনার সেচ প্রদানের ক্ষমতা আছে। কিন্তু মালিকানার কোন কাগজ নেই। আর তিনি সেচ কাজের দায়িত্ব নিলেও প্রতিবছর তাঁর অবহেলার জন্য ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। ঠিক মত ফসলে পানি দেয় না। আলুর জমিতে ৬ সেচ দিতে হয়। সেখানে ৩ সেচ দিয়েই নাই। কিন্তু টাকা ঠিকই নেই। টাকা নেয়ার সময় নানা রকম অজুহাত দেয়। তাঁর ওপর আমি কোন দায়িত্ব দিয়ে ফসলের ক্ষতি করতে পারবো না। এছাড়াও পূর্বের টাকা পয়সার লেনদেনে ইমতিয়াজ বকুলের সাথে আমার মনোমালিন্য রয়েছে। সে সবার ফসলে পানি দিলেও আমার ফসলে দেবে না। তাই নিজেই সেচ দেবো। আমাকে কেউ বাঁধা দিতে আসলে ছেড়ে কথা বলবো না। এসটিডব্লিউ স্কীমের মালিক আসুক। বকুল তো মালিক না।

সেচ কাজে অবহেলা ও মালিকানা প্রশ্নের জবাবে মোজাহার নামের এক সাবেক এসটিডব্লিউ স্কীমের মালিক বলেন, আমি বকুল ও শ্যামলির এসটিডব্লিউয়ের মালিক ছিলাম। তা দুইজনের কাছে বিক্রি করেছি। শ্যামলীর এসটিডব্লিউ স্কীমের মালিকানা সঠিকভাবে বুঝিয়ে দেয়া হলেও বকুলের টা সরকারি অফিসের লোকজন এখনও করে দেয়নি। আর নমির উদ্দীনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নমির উদ্দীনের জমিতে আমিও পানি সেচ দিতাম। ফসলের মাঠ ডুবে থাকলেও বলতেন আরও পানি দেন।

পল্লী বিদ্যুৎ সমিতির তানোর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার জহুরুল ইসলাম জানান, ঘটনা সম্পর্কে অবগত আছি। নমির উদ্দীনকে দুটি নোটিশ দেয়া হয়েছে। যদি নোটিশের নির্দেশনা না মানে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়াও উভয়পক্ষ বসে মীমাংসা করবেন বলেও জানা গেছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

অবৈধ সেচের প্রতিবাদ করায় প্রাণ সংশয়ে তানোরের এসটিডব্লিউ’র মালিক বকুল

Update Time : ০৯:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪