Dhaka ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ধানখেতের পাশে ড্রেনে পড়ে ছিল আ.লীগ নেতার মরদেহ

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • ২৭ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একটি ধানখেতের ড্রেনের পাশ থেকে কামরুল ইসলাম (৪২) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

কামরুল ইসলাম নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি নাচোল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ধানখেতের একটি ড্রেনের পাশে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, মরদেহের পাশে একটি বদনা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ধানখেতে বাথরুম করতে গিয়েছিলেন এবং সেখানেই মারা যান। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ধানখেতের পাশে ড্রেনে পড়ে ছিল আ.লীগ নেতার মরদেহ

Update Time : ০৯:৩৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪