Dhaka ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

দাফনের ৪ মাস পর আন্দোলনে নিহত রায়হানের লাশ উত্তোলন

  • Reporter Name
  • Update Time : ০৮:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ১৮ Time View

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত রায়হানের (২৪) লাশ ময়নাতদন্তের জন্য দাফনের চার মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ রোববার রবিবার দুপুরে পানিশাইল কবরস্থানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের উপস্থিতিতে লাশ তোলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানান, আদালতের নির্দেশে রায়হানের লাশ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় লাশ দাফন করা হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রায়হান মাথায় গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরদিন ২১ জুলাই পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

রায়হানের বাবা মামুন সরদার ১১ অক্টোবর গাজীপুরের গাছা থানায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৭ জন এবং অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

লাশ উত্তোলনের সময় মামলার তদন্তকারী কর্মকর্তা লেবু মিয়া, নিয়ামতপুর থানার পুলিশ, ইউনিয়ন পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

দাফনের ৪ মাস পর আন্দোলনে নিহত রায়হানের লাশ উত্তোলন

Update Time : ০৮:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪