Dhaka ০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

মৃত ব্যাক্তির পরিচয়ের খোঁজে বেনাপোল পোর্ট থানা পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৯:২৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ২৮ Time View

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:  যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুটখালী চরের মাঠ সংলগ্ন জনৈক তবিবুর রহমান এর আম বাগানের উত্তর পাশে ইছামতি নদীর তীরে ভাসমান অবস্থায় গত ১৩ আগষ্ট/২০২৪ ইং তারিখ আনুমানিক ২৫-৩০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে বেনাপোল পোর্টথানা পুলিশ। স্থানীয় লোকজন নদীর পাড়ে লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

অজ্ঞাতনামা ঐ মৃত ব্যাক্তির উচ্চতা অনুমান ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা বর্ণের, অধিকাংশ জায়গায় চামড়া ওঠা সাদা, গায়ে কফি রংয়ের স্যান্ডো গেঞ্জি এবং পরনে নীল রংয়ের লুঙ্গি পরিহিত অবস্থায় তাকে পাওয়া যায়।

লাশ উদ্ধারকালীন সময় লাশটির শরীরে পোকা ধরেছিল, বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে পোস্টমর্টেমের পরে ‘আঞ্জুমান মফিদুল ইসলাম’র সহায়তায় যশোর কারবালা কবরস্থানে লাশটি দাফন করা হয়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা রুজু করা হয়। যার নম্বর -৪, তারিখ:১৪/০৮/২০২৪ ইং ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০।

উক্ত লাশের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায় নাই, মামলাটি তদন্তাধীন। অজ্ঞাতনামা উক্ত লাশটি যদি কারও আত্মীয়-স্বজন বা পরিচিত হয় তবে বেনাপোল পোর্ট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
সরাসরি যোগাযোগ করুন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) ০১৩২০-১৪৩৩৮৮।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

মৃত ব্যাক্তির পরিচয়ের খোঁজে বেনাপোল পোর্ট থানা পুলিশ

Update Time : ০৯:২৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪