Dhaka ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রাজশাহীতে ট্রেনে কেটে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৪:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ২০ Time View

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে আর্জিনা বেগম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আর্জিনা বেগম চারঘাটের কাকাইকাটি এলাকার আবদুস সাত্তারের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পশ্চিম রেলওয়ে রাজশাহীর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, আজ সকাল ৬টা ৫০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে পবা উপজেলার হরিয়ান বাজার রেলক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়েন আর্জিনা বেগম।

ওসি আরও বলেন, জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তিনি যেহেতু মানসিক ভারসাম্যহীন ছিলেন তাই কোনো আপত্তি না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রাজশাহীতে ট্রেনে কেটে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

Update Time : ০৪:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪